Chairman Message

Professor Md. Khalilur Rahman

আঞ্জুমান মুফিদুল ইসলাম এর শিক্ষা কার্যক্রমে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা যিনি সর্বাগ্রে অনুধাবন করেছিলেন তিনি হলেন সর্বজন শ্রদ্ধেয় আধুনিক আঞ্জুমান মুফিদুল ইসলাম এর রূপকার, আঞ্জুমান মুফিদুল ইসলাম এর সাবেক সভাপতি মরহুম এ. বি. এম. জি.  কিবরিয়া। আঞ্জুমান মুফিদুল ইসলাম এর কারিগরি শিক্ষা প্রকল্প মূখ্যত তারই স্বপ্নের ফসল। আর তার স্বপ্নের বাস্তব রূপ দানে যারা সারথীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তারা হলেন প্রাক্তন হাইকমিশনার জনাব এম আর ওসমানী বর্তমানে আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর সভাপতি, জনাব মোহাম্মদ আজিম বখ্শ, ট্রাস্টি ও সহ-সভাপতি এবং মিডিয়া, প্রকাশনা ও শাখা সংক্রান্ত এবং কোঅর্ডিনেশন কমিটির মাননীয় চেয়ারম্যান, আঞ্জুমান মুফিদুল ইসলাম ও জনাব প্রফেসর মো. খলিলুর রহমান, ট্রাস্টি ও সহ-সভাপতি এবং মাধ্যমিক কারিগরি ও সাধারণ শিক্ষা কমিটির মাননীয় চেয়ারম্যান, আঞ্জুমান মুফিদুল ইসলাম।

শিক্ষা কমিটির মাননীয় চেয়ারম্যানগণ ও সম্মানিত সদস্যদের প্রচেষ্টাই মূলত: আঞ্জুমান মুফিদুল ইসলাম এর শিক্ষা কার্যক্রমের বর্তমান বহি:প্রকাশ। আঞ্জুমান মুফিদুল ইসলাম এর মাধ্যমিক কারিগরি ও সাধারণ শিক্ষা কমিটির বর্তমান চেয়ারম্যান, নায়েম এর সাবেক ডিজি জনাব প্রফেসর মো. খলিলুর রহমান এর নিরলস পরিশ্রম ও সার্বক্ষনিক তত্ত্বাবধান আঞ্জুমান মুফিদুল ইসলাম এর শিক্ষা কার্যক্রমকে উত্তরোত্তর  প্রসারিত ও সাফল্য মন্ডিত করে তুলছে। আঞ্জুমান রিদওয়ান রহমান টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে পাশকৃত শিক্ষার্থীরা আঞ্জুমান মুফিদুল ইসলাম পরিচালিত আঞ্জুমান মোখলেছুর রহমান পলিটেকনিকসহ বিভিন্ন সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এ অধ্যয়নের মাধ্যমে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থেকে তাদের মেধার প্রমাণ রেখে চলেছে। এমনকি আঞ্জুমান মুফিদুল ইসলামেও তাদের জন্য কাজের সুযোগ রয়েছে।

লক্ষ্য ও উদ্দেশ্য :

  • দুঃস্থ, অসহায়, এতিম ও সুবিধা বঞ্চিতদের আত্মকর্মনির্ভরশীল করে গড়ে তোলা;
    দেশের জনগোষ্ঠীকে জনসম্পদে রুপান্তর করা;
    দেশ ও বিদেশে চাকুরী বাজারের উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করা;
    গরীব ও অসহায় মানুষের অর্থনৈতিক মুক্তি দান;
    উচ্চ শিক্ষার দ্বার উম্মোচন ও সহায়তা প্রদান;
    গরীব, অসহায়, এতিম ও সুবিধা বঞ্চিতদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করা;
    সরকারের দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়ন কর্মসূচির সাথে সম্পৃক্ত হওয়া;
    সরকারী শিক্ষা নীতিমালার লক্ষ্যের সাথে সহায়ক ভূমিকা রাখা;
     
To Top ↑